,

বরুড়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
June 4, 2018
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ জুন রবিবার দুপুর ২ ঘটিাকায় তথ্য কমিশনের উদ্যোগে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনের সচিব মুহিবুল হোসেইন। তিনি বলেন, তথ্য পাওয়া জনগনের অধিকার জনগন যত বেশী সকল কর্মকান্ডের খবর রাখেন তত বেশী দুর্নীতি কমে যাবে। জনসাধারণকে এ ব্যাপারে সচেতন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মাজহারুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবদুল খালেক চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিনা মমতাজ হ্যাপি, বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ। এছাড়াও অন্যান্যদের মাঝে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।