,

বরুড়ায় বিষপানে গৃহবধুর আত্নহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
August 19, 2017
news-image

 

এম.ডি আজিজুর রহমান/সাকিব আল হেলাল:

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস (উঃ) ইউনিয়নের দেওয়াননগর গ্রামে বিষপান করে সুমি আক্তার (২০) নামের এক গৃহবধু আত্নহত্যা করেছে।

শনিবার (১৯ আগষ্ট) দুপুরে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুমি আক্তার উপজেলার খোশবাস (উঃ) ইউনিয়নের দেওয়াননগর গ্রামের জাকির হোসেনের স্ত্রী ।

জানা যায়, শনিবার সকালে পারিবারিক কলহের জের ধরে সুমি আক্তার বিষপান করে। বেলা সাড়ে ১১ টার সময় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে তাকে ভর্তি করে। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরুড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) ইকবাল বাহার ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় কয়েকজন বলেন,শশুর বাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে সুমি বিষপান করেন।

বরুড়া জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন বলেন, দুপুরে আমরা খবর পেয়ে বরুড়া সরকারি হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। বর্তমানে লাশ থানাতে রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।