,

বরুড়ায় মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
September 9, 2017
news-image

এম.ডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের দর্গানামা গ্রামের মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভবানীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু তাহের ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) ইকবাল বাহার, জেলা পরিষদের সদস্য সোহেল সামাদ, ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, ভবানীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রুস্তম আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক রেজা-ই এলাহী, প্রভাষক সোলেমান মজুমদার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আ’লীগের সদস্য আবদুল মোতালেব প্রমুখ। বক্তারা বলেন যারা মাদকের জড়িত তাদেরকে চিহ্নিত করে থানায় জানাবেন। সংবাদদাতার নাম আমরা গোপন রাখবো। মাদকের সাথে আপোষ করা যাবেনা।