,

বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের আরও ১১ বিজিপি সদস্য

আজকের কুমিল্লা ডট কম :
April 19, 2024
news-image

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারে চলমান সংঘাতের জেরে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১১ সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) জীম্বংখালী দিয়ে ৩ জন এবং হাতিমারাঝিরি দিয়ে ৮ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ নতুন করে আরও ১১ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৮৫ জন বাংলাদেশে অবস্থান করছেন।