বাংলাদেশে উৎপাদিত খাদ্যপণ্য পৌঁছে যাবে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও : আহসান খান
ডেস্ক রিপোর্টঃ
আগামী দিনে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও বাংলাদেশে উৎপাদিত খাদ্যপণ্য ব্যাপকভাবে পৌঁছে যাবে বলে জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী।
তিনি বলেন, ‘বাংলাদেশের অ্যাগ্রো প্রসেসিং সেন্টার আমরা বহুদূর এগিয়ে নিয়ে এসেছি। সামনে আরও এগিয়ে নিয়ে যাবো। প্রযুক্তি কাজে লাগিয়ে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বো। আরও বেশি খাদ্যপণ্য উৎপাদন করবো। অধিক উৎপাদনের মাধ্যমে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও বাংলাদেশের খাদ্যসামগ্রী আগামী দিনে ব্যাপকভাবে পৌঁছে যাবে।’
শুক্রবার (১৮ নভেম্বর) বাপা ফুডপ্রো এক্সপোর অষ্টম আসরের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপার সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন, বাপার সাবেক সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, এবারের আয়োজক কমিটির সদস্য মো. শহীদুল ইসলাম প্রমুখ।
দেশের অ্যাগ্রো প্রসেসিং সেন্টারের সম্ভাবনার কথা তুলে ধরে আহসান খান চৌধুরী বলেন, ‘বাপা ফুডপ্রো একটি অ্যাকটিভ অর্গানাইজেশ