,

বাংলাদেশে করোনায় আরেকজনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
March 25, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নতুন করে আর কোনো করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি। আজ নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাড়ালো ৫ জনে। এ পর্যন্ত আক্রান্তদের ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে আইইডিসিআর জানাচ্ছে, দেশে করোনা সীমিত আকারে সংক্রমিত হতে পারে।