,

বাইউস্টে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ৩ দিনব্যাপী বিজনেস সপ্তাহের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
July 24, 2023
news-image

 

স্টাফ রিপোর্টার:

ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বর্ণিল আয়োজনে কুমিল্লাস্থ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির (বাইউস্ট) ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ৩ দিন ব্যাপী বিজনেস উয়িক “Business Week” উদ্বোধন করা হয়েছে ।

সোমবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাসে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কে এম সালজার হোসেন I

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর কর্নেল মোশাররফ হোসেন, রেজিষ্ট্রার কর্নেল বদরুল আহসানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুল লক্ষ্য অর্জনের আওতায় শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন ইভেন্ট যেমন বিজনেস ষ্টল, বিজনেস আইডিয়া প্রতিযোগিতা, ক্ষুদ্র ও মাঝারী শিল্পের ধারনা প্রতিযোগিতা, তরুণ উদ্যোক্তা সৃষ্টি ব্যবহারিক ধারনা এবং বাংলাদেশ ও জাপান ভিত্তিক দুজন খ্যাতিমান উদোক্তার ছাত্রছাত্রীদের শিক্ষাগত মানোন্নয়ন, চাকরি, পেশা এবং বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক দক্ষতা সম্পর্কে আলোচনা ও প্রশ্নোতর পর্বের আয়োজন করা হয়েছে I

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, সিভিল ইন্জিনিয়ার, ব্যবসায় প্রশাসন, ইংরেজী ও আইন বিভাগে স্মাতক ও স্নাতকোত্তর, এমবিএ ডিগ্রি প্রদান করে আসছে ।