,

বাঙ্গড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্দ্যোগে জায়নামাজ তাসবী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
March 15, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনাকালীন মানবিক ও সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় এলাকায় বিশিষ্ট জনদেরকে সম্মাননা স্মারক ও মুসল্লীদের মাঝে জায়নামাজ তাসবী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে বাঙ্গড্ডা উত্তর পাড়া হাফিজিয়া এতিমখানা ও নুরানী মাদ্রাসার হল রুমে  এই উপহার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে করোনা কালীন সময়ে বিশেষ অবদান রাখায় সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মোশাররফ হোসেন মজুমদার বি,কম,সভাপতি রাকিব হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহম্মেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাঙ্গড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ রাকিব মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক পেড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, সমাজ সেবক দেলোয়ার হোসেন মজুমদার, বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক খোরশেদ আলম, মসজিদ এ-র ইমাম প্রফেসর পেয়ার আহমেদ, সমাজ সেবক জসিম উদ্দিন, সমাজ সেবক বাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।