,

বাঙ্গরায় ডাকাত সর্দার বাপ্পি গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
July 13, 2019
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ
আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বাপ্পি (২৮) কে গ্রেফতার করেছে বাঙ্গরা থানা পুলিশ। মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা পুলিশের এস আই নূর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ শনিবার ভোররাতে মরাদনগরের টঙ্গী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া  ডাকাত সর্দার বাপ্পি কুমিল্লা মুরাদনগর উপজেলার থোল্লা বাখরনগর এলাকার নাছির মিয়ার ছেলে। বাঙ্গরা বাজার থানা পুলিশ দীর্ঘদিন ধরেই কুখ্যাত ডাকাত বাপ্পি কে খুজছিলো।

উল্লেখ্য গত কয়েকদিন আগে মিরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ আটক হয় ৩ ডাকাত। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত সর্দার বাপ্পি সহ আরো ৪/৫জন ডাকাত। এরপরই ধৃত আসামীদের দেয়া তথ্য ও মোবাইল নাম্বার ট্রেকিংয়ের মাধ্যমে গ্রেফতার করা হয় বাপ্পিকে।

বাঙ্গরা বাজার থানা পুলিশের এসআই নূর  আলম জানায়, ডাকাত সর্দার বাপ্পি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও সর্দার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।