,

বুড়িচংয়ে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
September 12, 2019
news-image

 

সাকিব আল হেলাল।।
কুমিল্লা বুড়িচং উপজেলা পরিষদের হল রুমে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার।

স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা,আরো উপস্থিত ছিলেন,বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকুল চন্দ্র বিশ্বাসসহ বুড়িচংয়ের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। পরে মনোঞ্চ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।