,

ব্রাহ্মণপাড়া উপ-নির্বাচনে ডিউটিরত ১৫০ পুলিশ সদস্য একসাথে অসুস্থ হয়ে হাসপাতালে!!

আজকের কুমিল্লা ডট কম :
December 10, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

বুধবার সাড়ে ৯টায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের প্রায় দেড়শতাধিক সদস্য স্থানীয় একটি রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অসুস্থ পুলিশ সদস্যদের তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা করে। গুরুতর অসুস্থ ৪৮ জন পুলিশ সদস্যকে এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নিতে রাত প্রায় ১টার দিকে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান এসময় ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাবতীয় চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে উপস্থিত হন। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ।