ব্রাহ্মণপাড়ায় প্রবাস ফেরত যুবককে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী, ৭ দিন পর আহত অবস্থায় ঢাকা থেকে উদ্ধার
আনোয়ারুল ইসলাম ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে প্রবাস ফেরত ইয়াছিন আহাম্মেদ সোহাগ (৩০) নামের এক যুবককে অপহরণ করা হয়। অপহরণের পর সোহাগকে শারীরিক ও মানষিক নির্যাতনের ভিডিও চিত্র এবং ছবি তার পরিবারের নিকট পাঠিয়ে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারী দল। এ ঘটনায় সোহাগের ভাই সুজন মিয়া ব্রাহ্মণপাড়া থানায় নজরুল ইসলাম সুমন নামের এক ব্যাক্তিকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ অপহরণের সাতদিন পর প্রবাস ফেরত যুবক মোঃ ইয়াছিন আহাম্মেদ সোহাগকে ঢাকার পোস্তগোলা ব্রীজের কাছ থেকে আহত অবস্থায় উদ্ধার করে।
শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ।
ইয়াছিন আহাম্মেদ সোহাগ ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পোমকারা গ্রামের ছিদ্দিকুর রহমানে ছেলে। অভিযুক্ত নজরুল ইসলাম সুমন চাঁদপুর জেলার সদর থানার পশ্চিম হোসেনপুর গ্রামের মৃত আবিদ মাষ্টারের ছেলে। সম্পর্কে তারা উভয়ে বন্ধু।
এ ব্যাপারে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) সাখাওয়াত হোসেন জানান, ইয়াছিন আহাম্মেদ সোহাগ চলতি মাসের সাত তারিখ সৌদি আবর থেকে বাড়