,

ব্রাহ্মণপাড়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
October 23, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজাতে প্রেরণ করেছে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মো. শাহজাহান কবির।

তিনি জানান, গত ১৭ অক্টোবর রাতে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করে। গ্রেফতারের অভিযানটি পরিচালনা করেন থানার এস আই বাবুল হোসেন ও এএস আই গিয়াস উদ্দিন।

গ্রেফতারকৃত সেলিম উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের ইদ্রিস মাষ্টারের বাড়ির মো. ফিরোজ মিয়ার ছেলে। সে ২০১৩ ইং সালের চট্টগ্রাম রেলওয়ে থানার একটি মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।