ভারতীয় পেসে বিধ্বস্ত বাংলাদেশ ম্যাচ হারল ২৪০ রানে
ডেস্ক রিপোর্টঃ
উল্টো চিত্র, গত ২৭ মে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টাইগারদের গর্জন শুনেছিল ক্রিকেট বিশ্ব। এবার ভারতের বিরুদ্ধে সেই গর্জন শোনাতে পারল না সাকিববাহিনী। পাকদের বিরুদ্ধে ৩৪১ রানের যে ইনিংস খেলেছিল বাংলাদেশ, মঙ্গলবার ভারতের বিরুদ্ধে একেবারেই উল্টো চিত্র। ব্যাটিংয়ে নেমে ৫০ রানের আগেই টাইগারদের ৭ উইকেট লাপাত্তা। ভারতীয় বোলিং তোপে লাল-সবুজের দলের শীর্ষ ব্যাটসম্যানরা এভাবে ক্রিজে মুখ থুবড়ে পড়বে, পাকিস্তানের বিরুদ্ধে খেলা দেখার পর ভারতীয় দলের সঙ্গে টাইগারদের এ দৃশ্য নি:সন্দেহে অবিশ্বাস্য।
এদিন টাইগার ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে ২৪০ রানের বড় ব্যবধানে ভারতের কাছে হারল বাংলাদেশ। এদিন ৩২৫ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে ৮৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এদিন ব্যাটিংয়ের শুরুতেই খেই হারিয়ে ফেলে দেশের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা। ২১ রানের মধ্যে সৌম্য, সাব্বির, কায়েস, সাকিব ও রিয়াদ সাজঘরে ফিরে যান। এরপর মুশফিক ও মোসাদ্দেকের ক্রিজ কামড়ে থাকার চেষ্টা করেও ব্যর্থ হয়। মোসাদ্দেক ব্যক্তিগত শূণ্য রানে বিদায় নিলে মুশির সাথে জুটি বাঁধেন মিরাজ। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলো না এ জুটির । মুশফিকও পূর্বসুরীদের পদাঙ্ক অনুসরণ করলেন।বিদায় নিলেন ১৩ রান করে। তখনও দলের অর্ধশত রান পূরণ হয়নি। এরপর বাংলাদেশ ভর করল মিরাজ-সানজামুল জুটির উপর। ধীরস্থির ব্যাটিংয়ে রানের ব্যবধান কমাচ্ছিলেন ঠিকই, কিন্তুজাসপ্রিত বুমরার বেরসিক বোলিংয়ে মিরাজকেও সাজঘরের পথ ধরতে হলো।
ব্যক্তিগত ২৪ রানে মিরাজ বিদায় নিলে এক পর্যায়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় আট উইকেটে ৭৭ রান। এরপর আর বেশিক্ষণ এগুতে পারেনি সাকিবরা। তাসকিন ১ করলেও তার সঙ্গে শূণ্য রানে বিà