,

মতলব উত্তর ফ্রেন্ডস ফোরাম‘৯৮ এর বাৎসরিক সাধারণ সভা

আজকের কুমিল্লা ডট কম :
January 19, 2018
news-image

 

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর:
মতলব উত্তর উপজেলার এসএসসি পরীক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন ফ্রেন্ডস ফোরাম ’৯৮ এর ১ম বাৎসরিক সাধারণ সভা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় এ- কলেহ মাঠে ফ্রেন্ডস ফোরাম ’৯৮ এর কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. আরিফ হোসেন খানের সঞ্চালনায় মূল আলোচক ছিলেন- সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিবলু।

প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন- শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় এ- কলেজ গভর্ণিংবডির সভাপতি ও যুগ্ম সচিব (অব.) মো. দেলওয়ার হোসেন, অধ্যক্ষ মো. শরীফ উল্লাহ, ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ উল্লাহ নিপু, ব্যারিষ্টার রমিজ উদ্দিন, ধর্মীয় শিক্ষক নূর মোহাম্মদ, এ্যাড. শামীমুল ইসলাম, মো. আবুল কালাম আজম, ফ্রেন্ডস ফোরাম ’৯৮ এর সদস্য হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইয়াছিন ।
দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন- ফ্রেন্ডস ফোরাম ’৯৮ এর স্বপ্নদ্রষ্টা কাজী গোলাম মর্তুজা, সিনিয়র সহ-সভাপতি গাজী গোলাম মোস্তফা সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, দপ্তর সম্পাদক রোমান মিয়া সোহাগ, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী ইসলাম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মানছুরা খানম ইভা, সদস্য ইবনাল শাহিন আহমেদ শিপন, রোকসানা আক্তার সোহাগী, আলম সরকার, আরিফুর রহমান, সুমন খান, বিপ্লব সিকদার, মো. মর্তুজ আলী, বাহাউদ্দিন রিগান, মানিক, জাহিদুর রহমান, মানিক মাষ্টার, এসআই বাবুল, এসআই পারভেজ মল্লিক, এসআই মুক্তার হোসেন, তানভীর আহমেদ, আয়েশা সিদ্দিকা শ্যামলী, তাছলিমা আক্তার হেলেন, দেলোয়ার হোসেন ও জহিরুল ইসলাম প্রমুখ।