,

মনোহরগঞ্জে মাদক ব্যবসায়ি বাবলু গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
June 22, 2018
news-image

শাহাদাত হোসেন:

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকা থেকে মাদক ব্যবসায়ি বাবলুকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগন্জ থানা পুলিশ উপজেলার হাসনাবাদ পশ্চিম বাজার থেকে দাওয়া করলে সামসুল আলম বাবলুর (৩৮) পাশ্ববর্তী পুকুরে ঝাপ দেয়। এই সময় মনোহরগন্জ থানা পুলিশের এএসআই আমিনুল পুকুর থেকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে হাসনাবাদ চিতোষী পাশ্ববর্তী উপজেলা চাটখিলসহ বেশ কয়েকটি স্থানে মাদক বিক্রি করে আসছে এই চক্রটি। মাদক সম্রাট বাবলু তার নিজ দোকানে বিক্রির জন্য মাদক দ্রব্য রেখেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খানের নেতৃত্বে ও তার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সম্রাট বাবলুকে গ্রেফতার করে।

মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান আজকের কুমিল্লাকে বলেন, এই বিষয়ে মনোহরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সালের ১৯ (১) এর ৭ (ক) দ্বারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে   পাঠানো হয়েছে।