,

মন্ত্রী এমপি হয়ে টাকা উপার্জনের দরকার নেই

আজকের কুমিল্লা ডট কম :
December 11, 2018
news-image

 

নিজস্ব প্রতিবেদক, আজকের কুমিল্লাঃ
আল্লাহ পাক অনেক কিছু দিয়েছে। মন্ত্রী এমপি হয়ে টাকা উপার্জন করার দরকার নেই।
কুমিল্লা-৬ আসনের বিএনপি দলীয় প্রার্থী হাজী আমিন উর রশীদ ইয়াছিন এ কথা বলেছেন।

মঙ্গলবার তিনি আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ কালে এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আপনাদের খেদমতে নিজকে উৎস্বর্গ করব। ১০ বছর আওয়ামী লীগ দেশকে অনেক পিছিয়ে নিয়ে গেছে। নির্বাচিত হলে আপনাদের সার্বিক উন্নয়নে যা যা করা দরকার সব করব।

গণসংযোগকালে হাজী ইয়াছিন বেশ কয়েকটি পথসভা ও উঠান বৈঠকে বক্তৃতা করেন। তিনি দিনভর ইউপির বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এসময় স্থানীয় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।