মাছ শিকার করতে গিয়ে চৌদ্দগ্রামে বজ্রপাতে একজন নিহত
আজকের কুমিল্লা ডট কম :
July 20, 2018
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বজ্রপাতে নূর নবী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) বিকেলে উপজেলার আলকরা ইউনিয়নের বাকগ্রামে বাড়ির পাশের পুকুরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতের শিকার হন তিনি।
নিহত নূর নবী উপজেলার আলকরা ইউনিয়নের বাকগ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।