,

মালয়েশিয়ায় ছুরিকাঘাতে দাউদকান্দির শ্রমিকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 20, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ইন্দোনেশিয়ার তিন নাগরিকের ছুরিকাঘাতে মালয়েশিয়ায় শওকত আলী (৩০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার (২০ আগষ্ট) সকাল পৌনে ৮টায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের জালান ইম্বি এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত শওকত আলীর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে বলে জানা গেছে। সেখানে তিনি রেস্তোরাঁকর্মী ছিলেন।

শওকতের সহকর্মীরা জানান, আজ সকালে শওকত আলী জালান ইম্বির আল-মাহমুদিয়া রেস্টুরেন্টের সামনে ছিলেন। এ সময় ইন্দোনেশিয়ার তিন নাগরিক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই শওকত আলীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।  তবে, এ ঘটনার সূত্রপাত ও কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

আল-মাহমুদিয়া রেস্টুরেন্টের মালিক ফারুক জানান, শওকত তার রেস্টুরেন্টে কাজ করতেন। সকালে বাসা থেকে কর্মস্থলে আসার পথে ইন্দোনেশিয়ার তিন নাগরিক তার ওপর হামলা চালায়।