,

মুরাদনগরে ইউপি সদস্যের ছোট ভাই ইয়াবাসহ আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 17, 2019
news-image

 

মাহবুব আলম আরিফ :

কুমিল্লার মুরাদনগরে ইউপি সদস্যের ছোট ভাইকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) রাতে উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া এলাকা থেকে ২০পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃত ইয়াবা ব্যবসায়ী, উপজেলার ডুমুরিয়া গ্রামের জায়েদ আলী প্রধানের ছেলে ও সদর ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম ভোলার ছোট ভাই আলমগীর হোসেন(৩০)।

জানা যায়, দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলো আলমগীর হোসেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই কবির ও এএসআই শুকান্তর নেতৃত্বে একদল পুলিশ ডুমুরিয়া এলাকায় অভিযান পরিচালনা কালে নজরুল ইসলাম ভোলা মেম্বারের বাড়ির সামনে থেকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে আলমগীর হোসেনকে।

এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্তণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।