,

মুরাদনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
June 24, 2018
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
মুরাদনগর উপজেলার করিমপুর গ্রামে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ম্যাচে অংশগ্রহণ করেন করিমপুর উত্তর পাড়ারার বিবাহিত বনাম অবিবাহিত। ৯০ মিনিটের খেলা শেষে টাইব্রেকারে ৪-৩ গোলে বিজয় লাভ করেন বিবাহিতরা। প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন প্রবাসি হাজী মোঃ মানিক। খেলায় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাবেদ হোসেন, মোঃ মহসিন, মোঃ ছেনু মিয়া, করিমপুর মসজিদ কমিটির সভাপতি মোঃ সমসুল হক, লিটন, মোঃ সোহেল, জুনিয়র দেলোয়ার হোসেন, মোঃ শাহ আলম, মোঃ আলমগীর খেলা পরিচালনা করেন মোশারফ হোসেন। এ সময় আশে পাশের গ্রাম থেকে আসা কয়েক হাজার দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে প্রবাসী হাজী মোঃ মানিকের সৌজন্যে বিবাহিত দলের হাতে তুলে দেয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি ও মহসিন মেডিকেল হলের সৌজন্যে অবিবাহিত দলের হতে তুলে দেয়া হয় রানারআপ ট্রফি এবং ভাই ভাই বুটিক্সের সৌজন্যে দেয়া হয় ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি।