,

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
September 21, 2026
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে সদর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ইদ্রিস মেম্বার ও আওয়ামী লীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের দিলালপুর ও নাগেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মুরাদনগর সদর ইউনিয়নের ইউপি সদস্য ও দিলালপুর গ্রামের শামসুল হকের ছেলে মোঃ ইদ্রিস মেম্বার (৪৫) এবং নাগেরকান্দি গ্রামের মোঃ বেদন মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী নির্দেশনায় একদল পুলিশ মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের দিলালপুর ও নাগেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য মোঃ ইদ্রিস মেম্বার ও মোঃ দেলোয়ার হোসেন কে তাদের নিজ বাড়ী থেকে আটক করে।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।