,

মুরাদনগরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আসামী পলাতক

আজকের কুমিল্লা ডট কম :
February 20, 2020
news-image

 

মাহবুব আলম আরিফঃ

কুমিল্লার মুরাদনগরে বিদ্যালয়ে যাওয়ার পথে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে মুরাদনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত জসিম উদ্দিন।

অভিযুক্ত জসিম উদ্দিন উপজেলার জাহাপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামের মৃত শাবু মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের দরিকান্দি গ্রামের ইনু মিয়ার চায়ের দোকানের অদূরে গোমতী বেরী বাধের উপর স্থানিয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার পথে জসিম উদ্দিন নামের এক ব্যাক্তি পাঁচশত টাকার বিনিময়ে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। জসিমের কুপ্রস্তাবে ওই ছাত্রী রাজি না হওয়ায় তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রী চিৎকার করলে স্থানীয়দের আসতে দেখে পালিয়ে যায় অভিযুক্ত জসিম উদ্দিন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহাম্মদ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন অভিযুক্ত আসামী জসিম উদ্দিন পলাতক রয়েছে তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার ৮নং আমলী আদালতে ওই ছাত্রী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।