বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মেঘনায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৮, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও একটি সিসি ক্যামেরাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পালিয়ে যায়। সোমবার বিকেলে মানিকারচর ইউনিয়নের শিখিরগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন রতনপুর গ্রামের শাহ আলমের ছেলে আরিফ হোসেন (৩৪) এবং শিখিরগাঁও গ্রামের সুন্দর আলীর মেয়ে রিনা আক্তার, (৪০)

পুলিশ জানায়, সোমবার সড়কের ওপর মাদক কেনা-বেচা চলছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তল্লাশি করে আরিফ হোসেনের সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নারী এসআই জেসমিন আক্তার ও উপস্থিত সাক্ষীদের সামনে একটি সিসি ক্যামেরাসহ ইয়াবাগুলো জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে গ্রেপ্তার করে এবং মোহাম্মদ আলী (৩৪) একজন পালিয়ে যান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে এসআই আলী হোসেন বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা করেছেন।

মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, অপরাধীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে, মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।