মেসিই ত্রাতা, ড্র নিয়ে মাঠ ছাড়লো বার্সা
স্পোর্টস ডেস্কঃ
লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে বার্সেলোনা। ভিয়ারিয়ালের হয়ে গোল করেছেন চুকোওজি, টোকো একাম্বি, ইবোররা ও বাক্কা। বার্সেলোনার হয়ে গোল করেছেন কুতিনহো, ম্যালকম, মেসি ও সুয়ারেজ।
৬১তম মিনিটে কুতিনহোর বদলি হিসেবে মেসিকে মাঠে নামালেন ভালভার্দে। ততক্ষণে স্কোরলাইন ২-২। মেসি নামতে না নামতেই বার্সেলোনার জালে আরও এক গোল দিয়ে দিল স্বাগতিকেরা। ১ গোলে পিছিয়ে বার্সেলোনাকে তখন দিশেহারাই মনে হচ্ছিল। মেসিও কেমন যেন নিজের ছায়া হয়ে ফিরছেন। কাতালানদের বুকে আরও একবার ছুরি চালিয়ে বসল ভিয়ারিয়ালের খেলোয়াড়েরা। বার্সেলোনা পিছিয়ে পড়ে ৪-২ গোলে।
ম্যাচের বাকি আর মিনিট দশেক। ম্যাচের অমন সময়ে সবচেয়ে বেশি রক্তক্ষরণ বোধ হয় মেসির হৃদয়েই হচ্ছিল। তা না হলে মেজাজ হারিয়ে মেসি কেন হলুদ কার্ড দেখবেন! কিন্তু তিনি মেসি বলেই জানেন জবাবটা খেলা দিয়েই দিতে হবে।
নির্ধারিত সময়ের খেলা শেষ হতে যখন আর কয়েক সেকেন্ড বাকি মেসি তখনই তাঁর ঝুলি থেকে জাদুর কাঠি বের করে আনলেন। অসাধারণ ফ্রি কিকে বল জালে জড়িয়ে ব্যবধান কমালেন। কাজ তখনে শেষ হয়নি। মেসি তখন অপেক্ষায় একটা মুহূর্তের, যখন তাঁর সেই জাদুর কাঠি আরেকবার ছোঁয়ানোর সুযোগ মিলবে। যোগ হওয়া সময়ে দেখা মেলে সেই মুহূর্তের—কর্নার কিক পায় ভালভার্দের শিষ্যরা। কর্নার কিক নিতে মেসি ছুটে গেলেন নিজেই। দুর্দান্ত মাপা কর্নার কিক নিলেন। বক্সে থাকা সুয়ারেজ সেটা জলে জড়ালেন। দলকে বাঁচালেন পরাজয়ের লজ্জার হাত থেকে।
ম্যালকম একাদশে থাকলেই যেন বার্সেলোনা হারে। চলতি মৌসুমের পরিসংখ্যান দেখে অন্তত সেà¦
