,

মোশাররফের সাথে আইএস এজেন্টের ফোনালাপকে ষড়যন্ত্র উল্লেখ করে দাউদকান্দি থানায় অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
December 13, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ড. খন্দকার মোশাররফের সাথে আইএস এজেন্ট মেহমুদের ফোনালাপকে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র উল্লেখ করে কুমিল্লার দাউদকান্দি থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করেছেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।

বুধবার (১২ ডিসেম্বর) রাত সোয়া ১১ টার দিকে থানায় অভিযোগ করা হয়।

দাউদকান্দি থানার ভারপ্রা্প্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, থানায় অভিযোগ করা হয়েছে। এখন তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পরে জানানো হবে।