,

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করলো কুমিল্লা শিক্ষাবোর্ড

আজকের কুমিল্লা ডট কম :
March 27, 2022
news-image

 

ইসতিয়াক আহমেদ:

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। ভোর  সাড়ে ৬ টায় বোর্ড আঙ্গিনা থেকে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালামের নেতৃত্বে র‍্যালি করে বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারী কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সকাল ৭ টায় নগর উদ্যানে স্থাপিত কুমিল্লা কেন্দ্রীয় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে সকাল সাড়ে ৭ টায় বোর্ড প্রাঙ্গনে বঙ্গবন্ধু ম্যুরালে বোর্ডের পক্ষ থেকে পুনরায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৮ টায় বোর্ড অডিটোরিয়ামে বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষ্যে উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম এবং কর্মচারী সমিতির সভাপতি মোঃ আবদুল খালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-বিদ্যালয় পরিদর্শক জনাব মোহাম্মদ কামরুজ্জামান। দুপুরে বোর্ড জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।