,

লাকসাম কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
November 30, 2018
news-image

 

সেলিম চৌধুরী হীরা.
লাকসাম কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা গতকাল শুক্রবার পৌরশহরের নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর লাকসামের ৪টি উপজেলার ৩৬টি বিদ্যালয়ের ৮৫০ জন ছাত্র-ছাত্রী এতে অংশগ্রহণ করে। নিবন্ধিত ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এ পরীক্ষায় অধ্যাপক সায়েদুর রহমান হল সুপার হিসাবে দায়িত্ব পালন করেন। প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ ওমর আহমেদ, কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন আশুতোষ মজুমদার খোকন, সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাবু সুখেন সাহা।

পরীক্ষা চলাকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান উপদেষ্টা কামাল হোসেন হেলালের নেতৃত্বে হল পরিদর্শন করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুজিবুর রহমান দুলাল, জাহাঙ্গীর আলম।