,

লাকসামে ট্রাক চাপায় ৭ম শ্রেণির শিক্ষার্থী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
October 29, 2019
news-image

সেলিম চৌধুরী হিরাঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় ট্রাকচাপায় রনি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে৷

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) খুন্তা এলাকায় এ দুঘর্টনা ঘটে।

রনি কুমিল্লার লালমাই উপজেলার সমেশপুর গ্রামের মনু মিয়ার ছেলে। সে হরিশ্চর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো ৷

স্থানীয়দের বরাত দিয়ে লাকসাম থানার ইন্সপেক্টর (ওসি-তদন্ত) নজরুল ইসলাম জানান, সকালে রনি বাইসাইকেল চালিয়ে খালার বাড়ি যাওয়ার পথে খুন্তা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ট্রাকচালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করেছে।