,

শাহরাস্তি পৌর নির্বাচন: কাউন্সিলর পদে সাংবাদিক সেন্টুর মনোনয়ন দাখিল

আজকের কুমিল্লা ডট কম :
February 2, 2021
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

চাদঁপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে সাংবাদিক কামরুজ্জামান সেন্টু মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে তিনি রিটার্নিং কর্মকর্তা ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারের কাছে উক্ত মনোনয়নপত্র দাখিল করেন।

জানা যায়, শাহরাস্তি প্রেসক্লাবের কার্যকরী সদস্য, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা তাঁতিলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, আইন ও শালিস কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সদস্য মোঃ কামরুজ্জামান সেন্টু শাহরাস্তি পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় তিনি এবারের পৌর নির্বাচনে অংশগ্রহণ করছেন। মনোনয়নপত্র দাখিলকালে এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।