,

শাহরাস্তিতে অপরুপা নাট্যগোষ্ঠীর মতবিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
May 14, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ   নাটক হোক অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ এই স্লোগানকে সামনে রেখে ১৪ মে সোমবার  বেলা ১১ টায় শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর মতবিনিময় সভা ঠাকুরবাজারের অস্থায়ী অফিসে অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে – সাধারণ সম্পাদক আবদুল হান্নানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ  আমরুজ্জামান সবুজ,  সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন,  দপ্তর সম্পাদক এরশাদ আলম বেপারী, প্রচার সম্পাদক আবদুল হান্নান রিপন,  মহিলা বিষয়ক সম্পাদিকা অন্তরা সরকার,  সাংস্কৃতিক সম্পাদক হৃদয় জিত সরকার,  সহ সাংগঠনিক সম্পাদক আই. আর শান্ত, দপ্তর সম্পাদক শাহনেয়াজ হোসেন সজলসহ অপরুপা নাট্যগোষ্ঠীর সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় আগামি ১৭ জুন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর ক্লাবে নাটক পরিবেশণ এবং শাহরাস্তিতে ঈদ আড্ডা করার প্রস্তাব  গৃহীত হয়।