,

শাহরাস্তিতে খামারীদের সাথে মতবিনিময়

আজকের কুমিল্লা ডট কম :
August 21, 2017
news-image

শাহরাস্তি প্রতিনিধিঃ

শাহরাস্তিতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ খামারীদের গণসচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ সাওকাত হোসেন সুমন, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ শরিয়তুল্লাহ, সাংবাদিক মোঃ মাহবুব আলম, খামারী মোঃ আব্দুল করিম প্রমুখ।