,

শাহরাস্তিতে ১২ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

আজকের কুমিল্লা ডট কম :
April 10, 2021
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

চাদঁপুরের শাহরাস্তিতে ১২  পিস ইয়াবাসহ মাদক কারবারী মাহফুজ আলমকে (২৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এসআই আব্দুল আওয়াল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উঘারিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

আটক মাহফুজ আলম উঘারিয়া বেপারী বাড়ির মৃত সেফায়েত উল্যাহর ছেলে। তাকে মাদক দ্রব্য আইনে আসামী করে আদালতে সোপর্দ করা হয়।

আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।