,

শাহরাস্তিতে ৩৫০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

আজকের কুমিল্লা ডট কম :
April 2, 2021
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

চাঁদপুরের শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নানের নির্দেশনায় শাহরাস্তি পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনাকালে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিলন হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শুক্রবার সন্ধ্যায় শাহরাস্তির শাহেব বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী শাহরাস্তির টামটা দক্ষিন ইউনিয়নের আবদুর রশিদের ছেলে।

আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।