,

শেক্সপিয়ারের ‘টুয়েলফথ নাইট’- গল্পের নায়িকা হচ্ছেন প্রিয়াঙ্কা

আজকের কুমিল্লা ডট কম :
August 30, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বেশ কয়েক বছর ধরে বলিউডের ছবিতে অভিনয় করেছেন না প্রিয়াঙ্কা চোপড়া। ‘বাজিরাও মস্তানি’‌র পর আর কোনো বলিউড ছবিতে তাকে দেখা যায়নি। তবে বর্তমানে বলিউডে কামব্যাকের জন্য বেশ ভালো সময় পার করছেন প্রিয়াঙ্কা। শোনা যাচ্ছে পরিচালক বিশাল ভরদ্বাজের আগামী ছবিতে অভিনয় করবেন পিগি চপস।

বিশাল ভরদ্বাজ অবশ্য এখনই তাঁর ছবি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে শেক্সপিয়ারের ‘টুয়েলফথ নাইট’-এর গল্প অবলম্বনেই এই সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে বলে সূত্রের খবর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, প্রিয়াঙ্কার সঙ্গে একটি সিনেমার বিষয়ে কথা চলছে আমার। আমরা একে অপরের সঙ্গে আগেও কাজ করেছি। আশা করছি আগামী বছরেই সিনেমার কাজ শুরু হয়ে যাবে।’‌