,

সত্যিকার অর্থে ডিসেম্বরেই আমি অবসরে যাচ্ছি: অর্থমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
February 17, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

চলতি বছরের ডিসেম্বর মাসেই অবসরে যাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে রাজনীতি থেকে অবসরে যাবেন কি না সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি।

শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অগ্রণী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘বহুদিন এক জায়গায় থাকলে পচন আসে, আমি এবার সত্যিকার ভাবেই অবসরে যেতে চাই।’

উল্লেখ্য, এর আগে নিজের ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একই কথা বলেছিলেন।

ওই সময় আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামী সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে চাই না। অবসর সময় কাটাতে চাই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে না করার সুযোগ থাকে না। এ বিষয়ে আগামী এপ্রিলে জানাতে পারবো।

সূত্র: একুশে টিভি