,

সদর দক্ষিণে ‘পূর্ব বট্টগ্রাম আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাব’ এর উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
April 13, 2023
news-image

উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের পূর্ববট্ট গ্রামে ‘পূর্ব বট্টগ্রাম আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাব’ এর উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদ সংলগ্নে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ। বাংলাদেশ পাঠাগার আন্দোলন এর সভাপতি ইমাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, সুয়াগঞ্জ টি.এ. হাই স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক খালেছুর রহমান, সিনিয়র শিক্ষক মোশারেফ হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সভাপতি সাইদুর রহমান খন্দকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জসিম উদ্দিন সুমন।

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় এর হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ইমাম হোসেন মজুমদার এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মাস্টার আয়ুবুর রহমান মজুমদার, সমাজ সেবক আব্দুস সালাম চৌধুরী, আব্দুল জব্বার মজুমদার, হাফেজ মোস্তফা মজুমদার, হালিম মজুমদার, কাদের মজুমদার, জাহাঙ্গীর মজুমদার, শাহাজাহান মজুমদার এবং সংগঠনের সাধারণ সম্পাদক