,

ব্রাহ্মনপাড়ায় পাইপগান ও গুলিসহ আন্তঃ জেলার এক ডাকাত গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
January 19, 2019
news-image

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানী গ্রামের কুখ্যাত ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বিল্লালকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় অস্ত্রসহ গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মোঃ নুর ইসলাম প্রকাশ নুরু মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত মোঃ বিল্লাল (২৮) বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ছাতিয়ানী ভ’ইয়া বাড়ী জামে মসজিদের দক্ষিণপাশে ইটের সলিংয়ের রাস্তার উপর তার সহযোগীদের নিয়ে ডাকাতি করার প্রস্তুতি নেবার সময় ওই এলাকায় টহলরত থানার এসআই বাবুল হোসেন ও সঙ্গীয় ফোর্স এলাকাবাসীর সহায়তায় বিল্লালকে আটক করে। এসময় তার সহযোগী ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। বিল্লালের কাছ থেকে পুলিশ একটি পাইপগান, কার্তুজ, রামদা, চাপাতি, ছোড়া, রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসে।