,

সদর দক্ষিণে সড়ক দুঘর্টনায় ৩ জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
July 7, 2017
news-image

 

রকিবুল হাসান রকিঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় লরির চাপাঁয় সিএনজি চালিত অটোরিক্সা চালকসহ মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন যাত্রী।
শুক্রবার (৭ জুলাই) সকাল সোয়া ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার মডেল থানার সামনে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাইছড়ি এলাকার ইকরাম হোসেনের স্ত্রী ফরিদা আক্তার (২৭) ও ছেলে শিশু আসাদ (৩) এবং উপজেলার উত্তর গোপালনগর এলাকার মৃত. আব্দুর খালেকের ছেলে অটোরিক্সা চালক মনির হোসেন । আহত হয়েছেন ইকরাম হোসেন। অপর আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহতদের কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের ইউর্টাণ এর সামনে রাস্তা পরিবর্তন করার সময় ঢাকাগামী লরির এর চাপাঁয় সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী মা ও ছেলে ঘটনাস্থলে নিহত হয়। বেলা সোয়া ১১ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়।
কুমিল্লা ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।