সদর দক্ষিণের বাগমারায় যুবকের মরদেহ উদ্ধার
আজকের কুমিল্লা ডট কম :
October 6, 2017
সাকিব আল হেলালঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ।
শুক্রবার(৬ অক্টোবর) দুপুরে উপজেলার ১নং বাগমারা ইউনিয়ন পরিষদের সামনের একটি কাঠাল গাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদর দক্ষিণ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) নাজিম উদ্দিন জানান, যুবকের মৃত্যু কিভাবে হয়েছে, তা বুঝা যাচ্ছে না এখনি। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।