,

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি

আজকের কুমিল্লা ডট কম :
June 7, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দেশের উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে হবে।

শুক্রবার চট্টগ্রামের তাপমাত্রা সর্বোচ্চ ৩০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে লঘুচাপের প্রভাবে নগরে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। সকালে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে।