,

সৌদিতে ট্রেলারের চাপায় প্রাণ গেল বি বাড়িয়ার যুবক সোহাগের

আজকের কুমিল্লা ডট কম :
November 30, 2017
news-image
স্টাফ রিপোর্টারঃ
সৌদি আরবের আছির প্রদেশে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোহাগ মিয়া (৪০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবারে সৌদি আরবের আছির প্রদেশের মা’দ্দা এলাকা থেকে খামিস মোশায়েত আসার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে মো. সোহাগ মিয়া মারা যান। পুলিশ লাশটি উদ্ধার করে মা’দ্দা জেনারেল হাসপাতালের হিমঘরে রেখেছে।
প্রত্যক্ষদর্শী আবুল হাসেন জানান, আছিল প্রদেশ থেকে ফেরার পথে একটি ট্রেলারকে ওভার টেক করতে গেলে ট্রেলারটি চাপা দিলে গাড়ি উল্টে ঘটনাস্থলে প্রাণ হারান মো. সোহাগ মিয়া।
মোহাম্মদ সোহাগ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মো. সফি আলমের বড় ছেলে। মো. সোহাগ মিয়া তিন ভাই দুই বোনের মধ্যে সবার বড় তিনি। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।