স্ট্রবেরির অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা
ডেস্ক রিপোর্টঃ
এক সময় ইউরোপের বিভিন্ন দেশে স্ট্রবেরির চাষ শুরু হলেও আজকাল সারা বিশ্বেই এটি পাওয়া যায়। দেশেও ফলটির ব্যাপক চাষ হচ্ছে। ফলটি দেখতে যেমন আকর্ষনীয় তেমনি স্বাদেও অনন্য।
স্ট্রবেরি ভিটামিন সি সমৃদ্ধ ফল হলেও এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ এবং অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়।
স্ট্রবেরির পুষ্টিগুণ –
স্ট্রবেরিতে সমৃদ্ধ পরিমাণ ভিটামিন এবং খনিজ যেমন – ভিটামিন সি এবং কে, ফ্লেট, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ রয়েছে। স্ট্রবেরি কম ক্যালোরি, ফাইবার সমৃদ্ধ ফল, যাতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল রয়েছে। মাত্র এক কাপ স্ট্রবেরির রসে ৪৯ ক্যালোরি, ৩ম ফাইবার এবং ১২ম কার্বোহাইড্রেট থাকে।
স্ট্রবেরির অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা –
◘ হার্ট ভালো রাখে
স্ট্রবেরিতে রয়েছে উচ্চ মানের অ্যান্টিঅক্সিডেন্টস যা (খারাপ) কোলেস্টেরল দ্বারা আক্রান্ত কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমায়। এছাড়াও রক্তের বাহ্যিক ত্বককে ত্বরান্বিত করে, উন্নত রক্ত প্রবাহ সৃষ্টি করে এবং কার্ডিওভাসকুলার সমস্যা প্রতিরোধ করে।
স্ট্রবেরিতে রয়েছে উচ্চ ফাইবার কনটেন্ট ও ভিটামিন সি যা একটি আদর্শ কার্ডিয়াক স্বাস্থ্য প্যাক হিসেবে কোলেস্টেরল হ্রাস করতে সাহায্য করে।
◘ ত্বকের যত্নে
স্ট্রবেরিতে রয়েছে স্যালিসিলিক এসিড, আলফা হাইড্রক্সি এসিড (এএইচএ) এবং এলাজিক অ্যাসিড যা হাইপারপিগমেন্টেশন কমায়, ব্রণ প্রতিরোধ করে এবং মৃত চামড়ার কোষগুলো অপসারণ করে।
স্ট্রবেরি মাস্ক প্যাক তৈরি করার জন্য ৪-৫ টি স্ট্রবেরি ব্লেন্ডারে পেস্ট করে সাথে এক চা চামচ মধু মিশিয়ে মুখের উপর আলতো ভাবে প্যাক টি লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
◘ এন্টি-এইজিং হিসেবে
স্ট্রবেরিতে ভিটামিন সি কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে, স্কিন টোন স্বাভাবিক করে এবং এন্টি-এইজিং হিসেবে কাজ করে। এছাড়াও গবেষণায় দেখা গেছে স্ট্রবেরির