,

স্ত্রীর মোবাইলে অচেনা কল, অতপর পাষণ্ড স্বামী যা করল

আজকের কুমিল্লা ডট কম :
February 17, 2016

 

Hair_Cut_Timebdnewsঝিনাইদহের কালীগঞ্জের বলিদাপাড়া গ্রামে আয়শা খাতুন (২৫) নামে এক গৃহবধূর চুল কেটে দিয়েছে স্বামী শাহিনুর ইসলাম। স্ত্রীর মোবাইলে অচেনা নাম্বার থেকে কল আসাকে কেন্দ্র করে এই নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শাহিনুরকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।

নির্যাতনের স্বীকার গৃহবধূ আয়শা ও তার মা আলেয়া খাতুন জানান, গত ১০ বছর আগে জেলার কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের মৃত আয়ুব আলীর মেয়ে আয়শা খাতুনের সাথে একই গ্রামের সবদুল বিশ্বাসের ছেলে শাহিনুর ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দুটি শিশু সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শাহিনুর নানা অজুহাতে স্ত্রী আয়শাকে মারধর করতো। গতকাল সোমবার রাতে আয়শার মোবাইল ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। এ নিয়ে স্বামী শাহিনুর তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় শহিনুর আয়শাকে ব্যাপক মারধর করে এবং ধারালো অস্ত্র (বটি) দিয়ে মাথার চুল কেটে দেয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ বিভিন্ন অজুহাতে শাহিনুর তার স্ত্রী আয়শাকে নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে নির্যাতন করে চুল কেটে দেয়। এ ব্যাপারে আয়শা বাদী হয়ে সোমবার বিকেলে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত স্বামী শাহিনুরকে গ্রেপ্তার করেছে। উৎস : কালের কণ্ঠ।