,

স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে এমপি রাজী ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
February 7, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
একাদশ জাতীয় সংসদে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য পদ পেয়েছেন ।

বুধবার সংসদের বৈঠকে প্রধান হুইপ নূর-ই আলম লিটন চৌধুরীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিভিন্ন কমিটি গঠিত হয়।

উল্লেখ্য যে, রাজী মোহাম্মদ ফখরুল টানা দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে খন্দকার মোশাররফ হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।