,

সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দেবিদ্বারের ছাত্রলীগ নেতা নিহত

আজকের কুমিল্লা ডট কম :
May 23, 2021
news-image

ডেস্ক রিপোর্টঃ

পিকআপ ভ্যানের চাপায় কুমিল্লার সোহেল রানা নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। শনিবার (২২ মে) রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহেল রানা কুমিল্লার দেবিদ্বারের ১২নং ভানী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি উপজেলার পশ্চিম আসাদনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম ভূইয়ার ছেলে। তার চার মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

রোববার (২৩ মে) তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

স্থানীয়রা জানায়, সোহেল রানা ঢাকায় চাকরি করেন। শনিবার রাত সাড়ে ১১টায় মোটরসাইকেল করে ঢাকা যাওয়ার পথে কাঁচপুর এলাকায় পেছন থেকে একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সোহেল রানা।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, শনিবার রাত ১২টায় দুর্ঘটনার খবর পাই। রোববার আইনি আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।