,

সড়ক দূর্ঘটনায় আহত অধ্যক্ষ সেলিমকে দেখতে হাসপাতালে রুহুল কবির রিজভী ও মাহমুদুর রহমান

আজকের কুমিল্লা ডট কম :
September 9, 2017
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার:

সড়ক দূর্ঘটনায় আহত মেঘনার কৃতি সন্তান বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়াকে দেখতে  শনিবার ঢাকার ইসলামী হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী ও আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

শুক্রবার বিএনপির রোহিঙ্গা ইস্যুতে ডাকা মানববন্ধনে যোগ দিতে রিক্সাযোগে রওয়ানা হন, সচিবালয়ের সন্নিকটে জিরো পয়েন্ট এলাকায় সকাল ৯টার দিকে গেলে আকস্মিক ওল্টো দিক থেকে আসা একটি সি এন জি রিক্সার সাথে মুখোমুখী সংঘর্ষ  হলে তিনি রিক্সা থেকে পরে গুরতর আহত হলে তাকে ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,এখন একটু সুস্থতা বোধ করছি, তবে পা ফেকচার হয়েছে চিকিৎসা  চলছে।তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।