,

হাইমচরে গাজীপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 20, 2018
news-image

হাইমচর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের জেলেদের মাঝে ৪০ কেজি করে জেলে কার্ডের চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী।

শুক্রবার (২০ এপ্রিল) সকাল ১০টায় হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়নের টেক অফিসার ইউ আর সি সহকারী অফিসার আঃ কাদির , ইউপি সদস্য মন্টু মিয়া হাওলাদার, দেলোয়ার হোসেন গাজী, নুরু মৃধ্যা, শাহ আলম, হাবিবুর রহমান রাড়ী, রাম কৃঞ্চ , মুনছুর মিজি, আঃ হাই দর্জি, মহিলা সদস্য খাদিজা বেগম, ফাতেমা বেগম, রাবেয়া বেগম প্রমূখ।