,

হাজীগঞ্জে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
November 11, 2017
news-image

সুজন দাস,হাজীগঞ্জ॥
চাঁদপুরের হাজীগঞ্জে নবজাতক এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টায় উপজেলার ৫নং সদর ইউনিয়নের স্থানীয় মাতৈন দীঘিরপাড় নামকস্থান থেকে মৃহদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, নবজাতক শিশুটিকে গর্ভপাত করে এখানে ফেলে দেয়া হয়। স্থানীয়রা জানায়, ওই নবজাতকে একটি কাথা ওড়না পেছিয়ে চলতি গাড়ি থেকে চুড়ে ফেলা হয়েছে বলে ধারনা করেন। এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে পুলিশ আসার পূর্বে কয়েক হাজার উৎসুক জনতা ভীড় জমায়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে দীঘিরপাড় নামকস্থানে নবজাতক শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থানাকে অবহিত করে। পরে উপ-পরিদর্শক কামাল হোসেন ও হাসান শিশুটির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, শুক্রবার রাতেই নবজাতক শিশুটির জন্ম হয়েছে।