,

হাজীগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ তিনজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 28, 2017
news-image

সুজন দাস, হাজীগঞ্জঃ
চাঁদপুরে হাজীগঞ্জে দুই হাজার পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। রবিবার সকালে হাজীগঞ্জ বাজারের মডেল কলেজের পাশে জয়নাল ম্যানশন এর চতুর্থ তলায় অভিযান চালিয়ে ১৮শ ৩০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান।

আটককৃতরা হচ্ছে ফরিদগঞ্জ উপলার লক্ষীপুর গ্রামের আলী আহম্মদ বেপারীর ছেলে মোঃ আমিন (৩৫), হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ী গ্রামের ইসমাইল তফদারের ছেলে মাসুদ হাসান সোহেল (৪০)। এ দিকে শনিবার বিকালে উপজেলার এনায়াতপুর বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে হারুন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৯০ পিচ ইয়াবা সহ আটক করে। সে শাহ্রাস্তি উপজেলার কাজির কামতা গ্রামের মৃত নূর মোহাম্মদ এর ছেলে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়নাল ম্যানশনের চতুর্থ তলায় অভিযান করে এই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে।